২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে বিস্ফোরণে দুজন আহত

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় একটি ভাঙ্গারি দোকানে বিস্ফোরণের ঘটনায় দুজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2010, 03:21 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

খাগড়াছড়ি, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় একটি ভাঙ্গারি দোকানে বিস্ফোরণের ঘটনায় দুজন আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টায় উপজেলার আমতলী এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। আহতরা হলেন- মো. রাসেল (৩০) ও মো. আশরাফুল ইসলাম (২৫)। তাদের চট্টগ্রামে মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মানিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি ভাঙ্গারী দোকানে লোহার টুকরা ভাঙ্গার সময় সেটি বিস্ফোরিত হয়। রুবেল নামে স্থানীয় একজনের বরাত দিয়ে তিনি জানান, লোহার টুকরাটি দেখতে কলার মোচার মত ছিলো। মানিকছড়ি থানার ওসি ও সেনাবাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। এসআই ফজলু জানান, এই এলাকায় এক সময় সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জ ছিলো। ধারণা করা হচ্ছে ওই রেঞ্জে পরিত্যক্ত অবস্থায় পাওয়া বিস্ফোরক জাতীয় বস্তুটি কেউ ভাঙ্গারী দোকানে বিক্রি করে থাকতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৬ ঘ.