২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে 'মিথ্যা ঘোষণায়' আমদানি পণ্য আটক

'মিথ্যা ঘোষণায়' ভারত থকে আমদানি করা প্রায় ৫০ লাখ টাকা মূল্যের এক ট্রাক মোটর যন্ত্রাংশ ও জুতার চালান আটক করেছে শুল্ক বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2010, 03:21 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

বেনাপোল, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'মিথ্যা ঘোষণায়' ভারত থকে আমদানি করা প্রায় ৫০ লাখ টাকা মূল্যের এক ট্রাক মোটর যন্ত্রাংশ ও জুতার চালান আটক করেছে শুল্ক বিভাগ। মঙ্গলবার বেনাপোল বন্দরে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে শুল্ক কর্মকর্তারা জানান। কাস্টমসের সহকারী কমিশনার মুশফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে বেনাপোলের আমদানিকারক মেসার্স হামিদা ট্রেডার্স 'মিথ্যা ঘোষণা দিয়ে' ভারত থেকে এক ট্রাক মোটর যন্ত্রাংশ ও জুতার চালান আমদানি করে। তিনি বলেন, ওই চালানে ছয়শ' মার্কিন ডলারের বিপরীতে ১২শ' সেট লেডিস স্যান্ডেলের ঘোষণা দেওয়া হয়েছিল। গোপন সংবাদ পেয়ে শুল্ক কর্মকর্তারা বন্দরের ৩১ নম্বর শেড থেকে একটি ভারতীয় ট্রাকসহ (নম্বর: ডব্লিউ বি-২৫-৩৪৩৬) চালানটি আটক করে। শুল্ক কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে ট্রাক চালক পালিয়ে যায়। এ ঘটনা তদন্তে কাস্টমসের সহকারী কমিশনার মুসফিকুর রহমানকে প্রধান করে তাৎক্ষণিকভাবে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি পণ্যের চালানটি পরীক্ষা করে অতিরিক্ত ৬১৭ সেট জুতা, দুই হাজার একশ' পিচ জুতার সোল এবং সাত মেট্রিক টন মোটর যন্ত্রাংশ (বিয়ারিং) দেখতে পান। এসব পণ্যের মূল্য প্রায় পঞ্চাশ লাখ টাকা। এ ঘটনায় একটি বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে বলে কাস্টমস কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৫ ঘ.