ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোরবানি নিয়ে রিট আবেদন করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে বিশ্ব শান্তি কাউন্সিলের সভাপতি দেব নারায়ণ মাহেশ্বরের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দান, মানহানি ও হুমকির অভিযোগ আনেন বাংলাদেশ ফেতনা প্রতিরোধ কমিটির (বিএফপিসি) সভাপতি মো. মাসুম বিল্লাহ।
অভিযোগের শুনানি শেষে বিচারক মেহেদী হাসান তালুকদার শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিষয়টি আমলে নিয়ে মামলা হিসেবে গ্রহণ করেন।
একইসঙ্গে বিচারক আগামী ৪ অক্টোবরের মধ্যে মহেশ্বরকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
বাদীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট প্রামাণিক আব্দুর রব।
অভিযোগে বলা হয়, গত ১ অগাস্ট দেব নারায়ণ মহেশ্বর হাইকোর্টে একটি রিট আবেদনে দাবি করেন- হযরত ইব্রাহিম (আ.) ইসমাইলকে নয় ইসহাককে কোরবানি দিতে চেয়েছিলেন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাঠ্যপুস্তকে এ বিষয়ে ভুল পাঠ সন্নিবেশিত হয়েছে।
রিট আবেদনে পাঠ্যপুস্তকে হযরত ইসমাইলের জায়গায় হযরত ইসহাকের নাম অন্তর্ভুক্ত করার নির্দেশ চাওয়া হয়।
অভিযোগে আরো বলা হয়, মহেশ্বর পবিত্র কোরআন শরিফ, ইঞ্জিল শরিফ ও তাওরাতের অপব্যাখ্যা করে সা
bdnews24