সাতক্ষীরা, অগাস্ট ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার দেবহাটা উপজেলায় গাছ চাপা পড়ে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার কাজীমহল্লা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলাম (৩৪) কালিগঞ্জ উপজেলার সোনাটিকারি গ্রামের আবুল কাশেমের ছেলে।
দেবহাটা থানার ওসি আব্দুল বারি জানান, কাঠ ব্যবসায়ী সিরাজুল ইসলাম কাজীমহল্লা গ্রামে একটি আম গাছ কিনে সোমবার লোকজন নিয়ে কাটতে যান। গাছটি কাটার পর ওটার নিচে গাছের চাপা পড়ে সিরাজুল ইসলাম ঘটনাস্থলে মারা যান।
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১২ ঘ.
bdnews24