২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে যুবকের লাশ উদ্ধার

গাজীপুর সদর উপজেলায় অজ্ঞাত এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2010, 05:29 PM

Updated : 25 Aug 2022, 06:25 PM

গাজীপুর, অগাস্ট ০৯ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুর সদর উপজেলায় অজ্ঞাত এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার রাজেন্দ্রপুর সিটপাড়া এলাকার গজারি বন থেকে সোমবার বিকালে লাশটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। যুবকের পরনে কালো প্যান্ট ও হাফহাতা গেঞ্জি ছিলো বলে জানিয়েছেন জয়দেবপুর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন। তিনি সাংবাদিকদের জানান, বিকাল সাড়ে ৩টার দিকে গজারি বনে পাতা কুড়াতে গিয়ে স্থানীয় লোকজন লাশটি দেখতে পায় এবং পুলিশে খবর দেয়। যুবকটির গলা ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন এবং মুখমণ্ডল বিকৃত অবস্থায় ছিলো। ময়না তদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এসআই কামাল জানান, পুলিশ ধারণা করছে ৫-৬ দিন আগে দুর্বৃত্তরা তাকে জবাই করে হত্যার পর লাশ বনের ভেতর ফেলে গেছে। এ ব্যাপারে জয়দেবপুর থানায় একটি মামলা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪৩ ঘ.