২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিগগির রংপুর বিভাগের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শিগগিরই নবগঠিত রংপুর বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2010, 03:25 PM

Updated : 25 Aug 2022, 06:25 PM

ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শিগগিরই নবগঠিত রংপুর বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এজন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। রংপুর বিভাগ সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সোমবার একথা বলেন। রাজধানীর রাজমনি ঈশা খাঁ হোটেল মিলনায়তনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে মোতাহার হোসেন উত্তরাঞ্চলের আট জেলার দেড় কোটি মানুষের দাবি পূরণ করে রংপুরকে বিভাগ হিসেবে ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "বৃহত্তর রংপুর ও দিনাজপুর জেলা নিয়ে গঠিত এ বিভাগ অত্যন্ত অবহেলিত অঞ্চল। এ অঞ্চলের উন্নয়নে বর্তমান সরকার পদক্ষেপ নিয়েছে।" এফবিসিসিআই'র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী রংপুর বিভাগে গার্মেন্টস কর্মীদের জন্য একটি ফ্যাশন ডিজাইন কলেজ স্থাপন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবি জানান। সভা থেকে অবিলম্বে রংপুর বিভাগের প্রত্যেক জেলায় গ্যাস সংযোগ প্রদান, কয়লা উত্তোলনের মাধ্যমে বিদ্যুৎকেন্দ্র স্থাপন, উত্তরা ইপিজেড ও সৈয়দপুর বিমানবন্দর পুনরায় চালুর দাবি জানানো হয়। আব্দুল