২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফোকাস গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে

তেজগাঁওয়ের নাবিস্কো এলাকার ফোকাস গার্মেন্টস এর আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। দমকল বাহিনীর কর্মীরা প্রাণপন চেষ্টা চালিয়ে বিকাল সাড়ে ৪ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আরো তথ্যসহ-৩

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2010, 11:04 AM

Updated : 25 Aug 2022, 06:25 PM

ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেজগাঁওয়ের নাবিস্কো এলাকার ফোকাস গার্মেন্টস এর আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। দমকল বাহিনীর কর্মীরা প্রাণপন চেষ্টা চালিয়ে বিকাল সাড়ে ৪ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। সোমবার দুপুর সোয়া ১টার দিকে এ আগুন লাগে। আগুন নেভাতে যেয়ে তিনজন পোশক শ্রমিক আহত হয়েছে বলে ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক শামীম আহমেদ জানিয়েছেন। দমকল বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দমকল বাহিনীর চারটি ইউনিটের ১৪টি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। দমকল বাহিনীর পরিচালক (অপারেশন) মেজর শেখ মো. শাহজালাল জানিয়েছেন, তেজগাঁও শিল্পাঞ্চলের রহিম মেটাল মসজিদের পাশে ২৫/বি পাঁচতলা ভবনের পাঁচ তলায় দুপুর সোয়া ১টার দিকে এ আগুনের সূত্রপাত। পৌঁনে ৩টা পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি। তারা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ পোশাক কারখানার মালিক বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর কামরুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "মনে হচ্ছে, সাধারণ আগুন। নাশকতা নয়।" আগুন লাগার পরপরই সব শ্রমিক ভবনটি থেকে বেরিয়ে আসে বলে জানান কারখানার নিটিং অপারেটর ফরিদ মিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএইচএ/এজে/কেএমএস/১৬৫০ ঘ.