২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেজগাঁওয়ে পোশাক কারখানায় আগুন

তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় ফোকাস গার্মেন্টস নামের একটি পোশাক কারখানায় আগুন লেগেছে।(আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2010, 07:49 AM

Updated : 25 Aug 2022, 06:25 PM

ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় ফোকাস গার্মেন্টস নামের একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। সোমবার দুপুর ১টার দিকে এ আগুন লেগেছে বলে দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে। দমকল বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চারটি ইউনিটের সব টিম ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/কেএমএস/১৩৫২ ঘ.