২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাহেরের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় জিডি

রাষ্ট্রের প্রতি 'প্রচ্ছন্ন হুমকির' অভিযোগে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে আরেকটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2010, 06:36 PM

Updated : 25 Aug 2022, 06:24 PM

ব্রাহ্মণবাড়িয়া, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাষ্ট্রের প্রতি 'প্রচ্ছন্ন হুমকির' অভিযোগে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে আরেকটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। রোববার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় জিডি করেন বিশেষ সরকারি কৌঁসুলি তাজুল ইসলাম। জামায়াতদলীয় সাবেক সংসদ সদস্য তাহেরের বিরুদ্ধে ঢাকা, বগুড়াসহ বিভিন্ন স্থানে বেশ কয়েকটি জিডি হয়েছে। একই অভিযোগে খুলনায় একটি রাষ্ট্রদ্রোহ মামলাও হয়েছে তার বিরুদ্ধে। এ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকেও আসামি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি হামিদুল ইসলাম জিডি করার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তাজুল ইসলাম সাধারণ ডায়েরিতে বলেছেন- গত বুধবার (৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ইয়ুথ ফোরাম নামের একটি সংগঠন আয়োজিত গোলটেবিল বৈঠকে ছাত্রশিবিরের সাবেক সভাপতি তাহের যে বক্তব্য দিয়েছেন তাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার, রাষ্ট্র, সরকার ও জনগণের জানমালের নিরাপত্তা বিঘি