২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাবাইচ

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে নৌকাবাইচ হয়েছে। রোববার বিকালে এই নৌকাবাইচ দেখতে সরাইলের ধরন্তি ঘাটে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2010, 06:15 PM

Updated : 25 Aug 2022, 06:24 PM

ব্রাহ্মণবাড়িয়া, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে নৌকাবাইচ হয়েছে। রোববার বিকালে এই নৌকাবাইচ দেখতে সরাইলের ধরন্তি ঘাটে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। সরাইল-নাসিরনগর সড়কের পাশে ভিড় করেন নারী-পুরুষ-শিশুসহ বিপুল সংখ্যক দর্শক। স্থানীয় বাসিন্দা কুতুবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় ২৫ বছর ধরে সরাইলে নৌকা বাইচ হচ্ছে না। দীর্ঘদিন পর নৌকা বাইচ দেখতে পেয়ে তিনি খুব খুশী। সরাইল উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর বলেন, "এখন থেকে প্রতি বছর ব্রাহ্মণবাড়িয়ার এই ঐতিহ্যবাহী নৌকা বাইচের আয়োজন করা হবে।" সরাইল উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত নৌকা বাইচে বিজয়ী প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য জিয়াউল হক মৃধা। তিনি অভিযোগ করেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকার বাঙালির উৎসব যেমন নাটক, যাত্রাপালা, নৌকাবাইচ বন্ধ করে দিয়েছিলো। মহাজোট সরকার ক্ষমতায় এসে এই ঐতিহ্য সমুন্নত রাখার উদ্যাগ নিয়েছে। তিনটি গ্র"পে প্রতিযোগিতায় অংশ নেয় ১৮টি নৌকা। প্রথম পুরস্কার পেয়েছেন মজলিশপুরের খোরশেদ মিয়া। তাকে পুরস্কার হিসেবে দেওয়া হয় ৫০ হাজার টাকা দামের একটি গরু। এছাড়া অংশ নেওয়া প্রতিটি নৌকার মাঝিদের একটি করে খাসি উপহার দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০০০৭ ঘ.