২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাই করা ট্রাকসহ গ্রেপ্তার ৭

সিমেন্ট বোঝাই ট্রাক ছিনতাই করে পালানোর সময় পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2010, 03:23 PM

Updated : 25 Aug 2022, 06:24 PM

টাঙ্গাইল, অসাস্ট ০৮ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- সিমেন্ট বোঝাই ট্রাক ছিনতাই করে পালানোর সময় পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে। শনিবার গভীর রাতে টাঙ্গাইলের মির্জাপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- নাটোরের রনি হোসেন (২০), রতন মিয়া (৩০), নাজমুল ইসলাম (২৬), জাকির হোসেন (১৮), লিয়াকত আলী (৩৫), সেলিম হোসেন এবং রংপুরের শাহ আলম (৩৯)। এরা সবাই 'আন্তঃজেলা ডাকাত দলের সদস্য' বলে পুলিশ জানিয়েছে। সংশ্লিষ্টদের বরাত দিয়ে মির্জাপুর থানার ওসি হাবিবুল্লাহ সরকার জানান, সিমেন্ট ভর্তি ট্রাকটি ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। রাত ১২টার দিকে কালিয়াকৈরের চন্দ্রা থেকে যাত্রীবেশী সাত ডাকাত ট্রাকটির আরোহী হয়। রাত ১টার দিকে বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের ভূঞাপুর লিংক রোডে এলে ডাকাতরা ট্রাকের চালক ও সহকারীকে মারধর করে বেঁধে ফেলে রেখে ট্রাক নিয়ে পালিয়ে যায়। রাত ২টার দিকে মির্জাপুর উপজেলার গোড়াই পুলিশ চেক পোস্টের কাছে এলে পুলিশ সিমেন্ট ভর্তি ট্রাকসহ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৭ ঘ.