২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড্ডায় গাড়ি চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর বাড্ডায় এক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2010, 02:23 PM

Updated : 25 Aug 2022, 06:24 PM

ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাড্ডায় এক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উত্তর বাড্ডা এলাকায় দ্রুতগামী একটি গাড়ি রিক্সাকে চাপা দিলে এ ঘটনা ঘটে। বাড্ডা থানার উপপরিদর্শক মো: খাদেম জানান, সড়ক দূর্ঘটনায় তিতুমীর কলেজের ছাত্র মো: নাসিরুদ্দিন (২৮) ও গুলশানের একটি বেসরকরি বিশ্ববিদ্যালয়ের বিবিএ'র শিক্ষার্থী ইয়াসমিন (২২) নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে লোকজন তাদেরকে উদ্ধার করে বাড্ডার একটি হাসপাতালে নিয়ে গেলে ইয়াসমিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে আশংকাজনক অবস্থায় নাসিরুদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। নাসিরুদ্দিন তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের মাষ্টার্সের ছাত্র বলে জানায় পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসএএ/২০১৩ঘ.