২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ট্রাক-মাইক্রো সংঘর্ষে নিহত ৩

সিলেটের বালাগঞ্জ উপজেলার উনিশমাইলে রোববার ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে তিনজন নিহত ও ১০জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2010, 10:00 AM

Updated : 25 Aug 2022, 06:25 PM

সিলেট, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের বালাগঞ্জ উপজেলার উনিশমাইলে রোববার ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে তিনজন নিহত ও ১০জন আহত হয়েছে। নিহতরা হলো- শরীয়তপুরের ঢালীপাড়া গ্রামের দিন মোহাম্মদ (৩৫), হবিগঞ্জের বানিয়াচং এলাকার ফারুক মিয়া (৩৮) ও অজ্ঞাত একজন পুরুষ (৪০)। আহতদের মধ্যে ছয় জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো- নরসিংদীর আনোয়ারা বেগম (৫০), তার ছেলে মইন উদ্দিন (২৬), হবিগঞ্জের সোহেল আহমদ (১৭), সিলেটের আক্তার হোসেন (৪০), সুমা আক্তার (১৩) ও সাদাত মিয়া (৩০)। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ও নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী বলে পুলিশ জানায়। শেরপুর হাইওয়ে থানার ওসি শাহীনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ১০টার দিকে সিলেট থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস উনিশমাইল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। "এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের যাত্রী দিন মোহাম্মদ এবং অজ্ঞাত এক ব্যক্তি মারা যায়। হাসপাতালে নেওয়ার পর আরেক যাত্রী ফারুক মারা যায়।" পুলিশ মাইক্রোবাস ও ট্রাকটি আটক করেছে। ময়না তদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি শাহীনুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমইউএস/১৫৪৯ ঘ.