২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে মহিলার জবাই করা লাশ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়িতে রোববার সকালে অজ্ঞাত এক মহিলার জবাই করা (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2010, 07:36 AM

Updated : 25 Aug 2022, 06:25 PM

ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর যাত্রাবাড়িতে রোববার সকালে অজ্ঞাত এক মহিলার জবাই করা (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। যাত্রাবাড়ির ১০১ শহীদ ফারুক সড়কে সিঙ্গাপুর সেলুন নামের চুল ছাটার দোকান থেকে সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে দোকানটির শাটার অর্ধেক খোলা দেখে লোকজন ভেতরে যায়। তারা লাশ দেখে পুলিশে খবর দেয়। লাশটির হাতে পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ঘটনার পর থেকে সেলুন মালিক পলাতক রয়েছে বলে জানান এসআই সাইফুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/কেএমএস/১৩২৮ ঘ.