২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে দুই ডাকাত আটক

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি করে পালানোর সময় স্থানীয়রা দুই জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2010, 06:03 AM

Updated : 25 Aug 2022, 06:25 PM

নারায়ণগঞ্জ, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি করে পালানোর সময় স্থানীয়রা দুই জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। আটককৃতরা হচ্ছে- মুন্সীগঞ্জের গজারিয়া এলাকার রাজু ও ঢাকার লালবাগ এলাকার জাহিদ। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে নিতাইগঞ্জের ঋষিপাড়া এলাকার আশা ট্রেডার্সে ডাকাতির এ ঘটনা ঘটে। সদর মডেল থানার ওসি আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চার ডাকাত দুইটি মটরসাইকেলে রাত সাড়ে ১১টার দিকে আশা ট্রেডার্সে আসে। তিনি বলেন, এরপর তারা প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ আলীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১৩ লাখ ৮০ হাজার টাকা এবং ভোজ্যতেলের একশ' ও ময়দার ২০টি ডিউ লেটার নিয়ে যায়। পুলিশ কর্মকর্তা আকতার জানান, এ সময় মোহাম্মদ আলীর চিৎকারে আশপাশের লোকজন তাদের ধাওয়া দেয়। এক পর্যায়ে রাজু ও জাহিদকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। মাঝে অন্য দুই জন অর্থ ও ডিউ লেটারগুলো নিয়ে পালিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এজে/১১৫৫ ঘ.