বাগেরহাট, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোরেলগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় এক মটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, রোববার সকাল সাড়ে ৮টার দিকে মোরেলগঞ্জ-বাগেরহাট সড়কের কালিকাবাড়ী বাজারের এ দুর্ঘটনা পর আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো।
নিহত ইকবাল হাওলাদার (৩০) মোরেলগঞ্জ উপজেলার গুলিশাখালী গ্রামের আব্দুল মান্নান হাওলাদারের ছেলে।
মোরেলগঞ্জ থানার ওসি উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, ইকবাল রোববার সকালে মটরসাইকেলে বাগেরহাট যাচ্ছিলেন।
তিনি বলেন, পথে কালিকাবাড়ী বাজারের কাছে শরণখোলা থেকে বাগেরহাটগামী একটি যাত্রীবাহী বাস তাকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ময়না তদন্তের জন্য ইকবালের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১১১৫ ঘ.
bdnews24