২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬

নরসিংদীর শিবপুরে শনিবার সকালে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2010, 04:52 AM

Updated : 26 Apr 2022, 01:18 AM

নরসিংদী, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর শিবপুরে শনিবার সকালে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২০ জন। উপজেলার কুন্দারপাড়ায় ঢাকা-সিলেট মহাসড়কে সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে চার জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার কুরিয়ারচর গ্রামের জসিম (২৫), কাউসার (৩৫), একই উপজেলার লালপুর গ্রামের কালাম (১৩) এবং নরসিংদীর বেলাবো উপজেলার ইব্রাহিমপুর গ্রামের আব্দুর রশিদ মিয়া (৩০)। আহতদের মধ্যে ছয় জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরা হলো- রানা (২৮), রিনা বেগম (২৩), আলম মিয়া (২০) মামুন (১৫), ফরিদ (৩৮), জগত মোল্লা (৪২)। বাকিদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হেদায়েতুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল সোয়া ৯টার দিকে ভৈরব থেকে ঢাকাগামী স্বপ্না পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ঢাকা থেকে ভৈরবগামী চাল ভর্তি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছয় জন নিহত হয়।" তিনি জানান, লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিবপুর থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/কিউএইচ/কেএমএস/১৩২৮ ঘ.