২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে বিডিআর-বিএসএফ বৈঠক

সীমান্তে বিনা উস্কানিতে গুলি, মাদক চোরাচালান ও নারী-শিশু পাচার রোধে বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষা বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2010, 05:17 PM

Updated : 25 Aug 2022, 05:39 PM

সাতক্ষীরা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সীমান্তে বিনা উস্কানিতে গুলি, মাদক চোরাচালান ও নারী-শিশু পাচার রোধে বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষা বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় অনুষ্ঠিত সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি সীমান্তে অনুষ্ঠিত এই বৈঠক ২০ মিনিট স্থায়ী হয়। সাতক্ষীরার ৪১ রাইফেলস ব্যাটালিয়নের কর্মকর্তা মেজর জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, বুধবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বৈকারি সীমান্তে বিনা উস্কানিতে দুই রাউন্ড গুলি ছোড়ে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিডিআর চিঠি দিয়ে বিএসএফকে আলোচনায় বসার আহ্বান জানায়। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার বিকালে বৈকারি সীমান্তে এই বৈঠক হয়। তিনি জানান, বিএসএফ ভবিষ্যতে সীমান্তে অহেতুক গুলিবর্ষণ করবে না বলে প্রতিশ্র"তি দিয়েছে। বিডিআরের আট সদস্যের নেতৃত্ব দেন সাতক্ষীরা কুশখালি ক্যাম্পের সুবেদার মুনসুর হেলাল। ভারতে সাত সদস্যের নেতৃত্বে ছিলেন বিএসএফ কৈজুরি ক্যাম্পের পরিদর্শক ভি তেওয়ারী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩০৮ ঘ.