২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় প্রসূতির মৃত্যু: ক্লিনিক ভাংচুর-অবরোধ

নওগাঁয় প্রসূতির মৃত্যুর ঘটনায় তার স্বজনরা একটি বেসরকারি ক্লিনিকে ভাংচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2010, 04:49 PM

Updated : 25 Aug 2022, 05:39 PM

নওগাঁ, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁয় প্রসূতির মৃত্যুর ঘটনায় তার স্বজনরা একটি বেসরকারি ক্লিনিকে ভাংচুর করেছে। তারা শহরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। তাদের অভিযোগ, চিকিৎসায় অবহলোর কারণে প্রসূতির মৃত্যু হয়েছে। তবে ক্লিনিকের চিকিৎসকরা বলছেন, প্রসূতির চিকিৎসায় কোনো ত্র"টি ছিলো না। শুক্রবার বিকালে রক্ত দেওয়ার পর প্রসূতির মৃত্যু হয় বলে তার স্বজনরা জানিয়েছেন। মৃতের নাম- মুক্তা বেগম (২০)। তিনি শহরের চকপ্রাচী মহল্লার ফজলুর রহমানের স্ত্রী। মুক্তার স্বজনরা জানান, বুধবার বিকাল সাড়ে ৫টায় শহরের জেলা স্কুলের পিছনে অবস্থিত মাহতাব মেডিক্যাল হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার রাত ১০টায় মুক্তা একটি কন্যা সন্তান প্রসব করেন। মা ও সন্তান দু'জনেই সুস্থ ছিলেন। শুক্রবার দুপুর ৩টায় মুক্তাকে রক্ত দেওয়ার এক ঘণ্টার মধ্যে তার মৃত্যু হয়। মুক্তার স্বামী ফজলুর রহমান অভিযোগ করেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সকাল সাড়ে ১০টায় তারা এক ব্যাগ রক্ত সংগ্রহ করেন। তখন এ রক্ত প্রসূতিকে না দিয়ে রেখে দেওয়া হয়। ফজলু দাবি করেন, রক্ত ঠিকভাবে সংরক্ষণের জন্য চিকিৎসক ও সেবিকাদের অনুরোধ করলেও তা করা হয়নি। দুপুর ৩টায় ওই রক্ত দেওয়ার পর প্রসূতির মুখ দিয়ে ফ্যানা উঠতে থাকে। এক পর্যায়ে তার মৃত্যু হয়। তিনি অভিযোগ করেন, লাশসহ তাদের জোর করে ক্লিনিক থেকে বের করে দেওয়া হয়। এমন কি তাদের বিছানাপত্র ও জুতা পর্যন্ত নেওয়ার সুযোগ দেওয়া হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি রিকশা ভ্যানে স্ত্রীর লাশ রেখে ফজলুকে কাঁদতে দেখে ক্লিনিকের সামনে ভিড় জমে যায়। লোকজন ক্লিনিকের মালিক ডা. মাহতাব-ই-আলমের কাছে ঘটনা জানতে চাইলে তিনি জানান, এই রোগী তার এখানে ছিলো না। এতে লোকজন ক্ষুব্ধ হয়ে ক্লিনিকে ভাংচুর চালায়। তারা জিলা স্কুলের সামনের প্রধান সড়ক বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত অবরোধ করে রাখে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নওগাঁ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। ক্লিনিক মালিক ডা. মাহতাব-ই-আলম দাবি করেন, প্রসূতির চিকিৎসায় কোনো ত্র"টি ছিলো না। তবে রক্তের প্রতিক্রিয়ায় তার মৃত্যু হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩৬ ঘ.