বরিশাল, অগাষ্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হট্টগোলের জেরে বরিশাল শহরে সংবর্ধনা নিতে আসা শিক্ষার্থীদের লাঠিপেটা করেছে পুলিশ। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছে।
পুলিশ চার শিক্ষার্থীকে আটক করেছে।
শুক্রবার দুপুর ১টায় বরিশাল জিলা স্কুল এলাকায় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।
বরিশাল বোর্ডে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করেছিলো স্থানীয় একটি কোচিং সেন্টার।
সকালে নগরীর রাজা বাহাদুর সড়কের বরিশাল মহিলা ক্লাব হল রুমে অনুষ্ঠানের এক পর্যায়ে হট্টগোল শুরু হয়।
আয়োজক কোচিং সেন্টার স্বপ্নালয়ের মালিক মালিক ইলিয়াস হোসেন সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় চারশ' শিক্ষার্থী এতে অংশ নেয়। অনুষ্ঠানে ব্যান্ড শো'র আগে সংবর্ধনা নিতে আসা কিছু শিক্ষার্থী বাইরে জিলা স্কুলের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। তিনি জিলা স্কুলের এক শিক্ষককে বিষয়টি জানান।
ওই শিক্ষক এসে ছাত্রদের নিবৃত্ত করতে ব্যর্থ হন। পরে পুলিশ এসে লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হবে না বলে জানান কোচিং সেন্টারের মালিক সুমন।
আটক শিক্ষার্থীরা জানায়, পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও কোচিং সেন্টারের মালিক সুমনের অনুরোধ কোতয়ালি পুলিশ অতিউৎসাহী হয়ে শিক্ষার্থীদের ওপর নির্বিচারে লাঠিচার্জ শুরু করে। আত্মরক্ষার্থে শিক্ষার্থীরা জিলা স্কুলের ভিতরে আশ্রয় নিলে উপ-পরিদর্শক আলী আহম্মেদের নেতৃত্বে পুলিশ সেখানে ঢুকে তাদের বেধড়ক পেটায়।
পুলিশ জানায়, অনুষ্ঠানে ব্যান্ড সঙ্গীত পরিবেশনের সময় সামনের সারির চেয়ার তুলে দেয় কয়েকনজ শিক্ষার্থী। এ নিয়ে আয়োজকদের একজনের সঙ্গে ওই ছাত্রদের তর্ক শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে কোচিং সেন্টারটির ওই কর্মকর্তা ছাত্রদের বাবা-মাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালি দেয়। এতে শিক্ষার্থীদের একটি অংশ সংবর্ধনাস্থল থেকে বেরিয়ে গিয়ে বাইরে হট্টগোল শুরু করে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করার জন্য পুলিশ এগিয়ে গেলে তারা বাগবিতণ্ডা শুরু করে এবং মিছিল করার চেষ্টা করে। তখন পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।
আটককৃতরা হলো- মাহফুজুর রহমান বাপ্পী, মশিউর রহমান অনিক, ফেরদৌস আলম রিমন ও ফুয়াদ আল আরেফিন।
শিক্ষার্থীদের লাঠিপেটা করার অভিযোগ নাকচ করে দিয়েছেন মহানগর পুলিশের সহকারী কমিশনার আনোয়ার হোসেন খান।
কোতয়ালি থানার ওসি কমলেশ চন্দ্র হালদার জানান, ঘটনাস্থলে উপস্থিত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মনিরুজ্জামানের নির্দেশে চার শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
তাদের ব্যাপারে আয়োজক, শিক্ষার্থীদের অভিভাবক ও উর্ধ
bdnews24