২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদের রায় সংশোধনের আবেদন খারিজ

ঢাকার চার নদীতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের রায় সংশোধনের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) করা আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2010, 12:40 PM

Updated : 25 Aug 2022, 05:37 PM

ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার চার নদীতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের রায় সংশোধনের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) করা আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ বিআইডব্লিউটিএ'র আবেদনের শুনানি শেষে এ আদেশ দেয়। পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের দায়ের করা রিট আবেদনে হাইকোর্ট ২০০৯ সালের ২৫ জুন বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ নদীতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের রায় দেয়। ওই রায় সংশোধনের জন্য বিআইডব্লিউটিএ আবেদন জানায়। আবেদনের ওপর শুনানিতে বিআইডব্লিউটিএ'র পক্ষে বৃহস্পতিবার আজমালুল হোসেন কিউসি বলেন, "নদীতে নির্মাণ করা স্থায়ী জেটি অবৈধ নয়। বিদেশের নদীতে এরকম স্থায়ী জেটি রয়েছে।" পরিবেশবাদী সংগঠনটির পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ আবেদনের বিরোধিতা করে শুনানিতে বলেন, "হাইকোর্টের রায়ে গত ৯ ফেব্র"য়ারি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক শীতলক্ষ্যা নদীতে নির্মাণ করা স্থাপনা উচ্ছেদের জন্য সাতটি বড় প্রতিষ্ঠানকে নোটিশ দেয়। এর বৈধতা নিয়ে ওই প্রতিষ্ঠানগুলোর করা রিট আবেদন হাইকোর্ট খারিজ করে। তাদের আপিলও খারিজ করে আপিল বিভাগ। তারা হাইকোর্টের রায় সংশোধনের আবেদন জানালেও তাও খারিজ করে হাইকোর্ট।" তিনি শুনানিতে আরো বলেন, "প্রতিষ্ঠানগুলোর চেষ্টা ব্যর্থ হওয়ার পর বিআইডব্লিউটিএ হাইকোর্টের রায় সংশোধনের আবেদন করেছে। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য অসৎ উদ্দেশে এই আবেদন দায়ের করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এইচএ/১৮৩১ ঘ.