২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি মামলায় মোরশেদ খানের সাজা বাতিল

দুর্নীতি মামলায় বিএনপির সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের সাজা বাতিল করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2010, 09:12 AM

Updated : 25 Aug 2022, 05:38 PM

ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি মামলায় বিএনপির সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের সাজা বাতিল করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও এ কে এম জহিরুল হকের বেঞ্চ মোরশেদ খানের আপিল মঞ্জুর করে এ রায় দেয়। অবৈধ সম্পদ অর্জন দুর্নীতির মামলায় ২০০৮ সালের ৪ আগস্ট ঢাকার বিশেষ আদালত মোরশেদ খানকে ১৩ বছরের কারাদণ্ড দেয়। ২০০৭ সালের ১০ ডিসেম্বর গুলশান থানায় তার বিরুদ্ধে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার মোরশেদ খানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল মো. সেলিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫০০ ঘ.