ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি মাসের শেষ দিকে দেশের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বন্যার আশঙ্কা রয়েছে।
মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর বন্যার এ পূর্বাভাস দেয়।
পূর্বাভাসে বলা হয়, দেশে সামগ্রিকভাবে আগস্ট মাসে স্বাভাবিক বৃষ্টি হতে পারে। নদ-নদীর বর্তমান অবস্থা পর্যালোচনা করে দেখা যাচ্ছে এ মাসের শেষ দিকে দেশের মধ্যাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যার সম্ভাবনা আছে।
জুলাই মাসে সারাদেশে স্বাভাবিক অপেক্ষা ৩৬ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে।
অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি মাসে এক থেকে দুটি মৌসুমী নিুচাপ হতে পারে। তবে বাংলাদেশের উজানে (আপার ক্যাচমেন্ট) স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
সাপ্তাহিক পূর্বাভাসে (আট আগস্ট পর্যন্ত) জানানো হয়, মৌসুমী অক্ষটি ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার এবং আসামের উত্তর পূর্বাংশ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বর্ধিতাংশটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বি
bdnews24