ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গার্মেন্টস শ্রমিকদের জন্য ঘোষিত ন্যূনতম মজুরি কাঠামোর ৫ ও ৬ নম্বর গ্রেডের মজুরি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদ (স্কপ) ।
মঙ্গলবার সচিবালয়ে শ্রম, প্রবাসী ও কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক শেষে স্কপ নেতারা সংক্ষিপ্ত এক ব্রিফিংয়ে এ দাবি জানান।
লিখিত বক্তব্যে স্কপ সমন্বয়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান বলেন, "নিুতম মজুরি বোর্ড গার্মেন্টস শ্রমিকদের জন্য যে মজুরি কাঠামোর সুপারিশ করেছে তা প্রত্যাশা, বাজারদর ও জীবনযাত্রার জন্য পর্যাপ্ত নয়।"
তিনি মজুরি বোর্ডের ৫ ও ৬ নম্বর গ্রেডের বেতন স্কেল পুনর্বিবেচনার করার দাবি জানান।
নতুন কাঠামোতে পঞ্চম গ্রেডে ৩,৪৫৫ টাকা মজুরি ধরা হয়েছে। ষষ্ঠ গ্রেডে ধরা হয়েছে ৩,২১০ টাকা।
এ বিষয়ে ওয়াজেদুল ইসলাম খান বলেন, "একজন শ্রমিক ৩০০০ টাকায় চাকরিতে ঢুকে সাত বছর পর পাবে ৩২১০ টাকা। সে হিসেবে বছরে তার বাড়বে মাত্র ৩০ টাকা করে।"
স্কপ নেতা আরো বলেন, মজুরি কাঠামো চূড়ান্তভাবে ঘোষিত হওয়ায় আগেই বিভিন্ন এলাকায় ভাংচুর, অগ্নিসংযোগ, ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জ্বালাও, পোড়াও, ভাংচুর ও নৈরাজ্যকর পরিস্থিতি শ্রমিক আন্দোলন বা দাবি আদায়ের পথ নয়।
তিনি শ্রমিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং যৌথভাবে দর কষাকষির অধিকার নিশ্চিত করার দাবি জানান।
স্কপের পক্ষ থেকে মজুরি কাঠামোর সঙ্গে পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু, সুলভমূল্যে আবাসন ও চিকিৎসা ব্যবস্থা, গার্মেন্টস শ্রমিকদের জন্য একটি কল্যাণমূলক তহবিল গঠন এবং নারী শ্রমিকদের জন্য মাতৃত্বকালীন ভাতা ও শিশু যত
bdnews24