২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারণার অভিযোগে দুদকের ২ কনস্টেবল গ্রেপ্তার

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটির দুই কনস্টেবলকে সোমবার গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2010, 04:44 PM

Updated : 25 Aug 2022, 05:22 PM

ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটির দুই কনস্টেবলকে সোমবার গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর মো. ফারুক আহমেদ (৩২) ও মো. খসরু জাহানকে (৩৯) রমনা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে দুদকের সহকারী পরিচালক জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে রমনা থানায় একটি মামলা দায়ের করেন। রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) রেজিনা আক্তার মামলার বরাত দিয়ে জানান, তারা ভুয়া সিল বানিয়ে একটি বেসরকারি ব্যাংকসহ দুটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ভয়ভীতি দেখিয়েছেন। গাজী গোলাম মোস্তফা নামে দুদকের সহকারী পরিচালক পরিচয় দিয়ে ওই দুটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দুদকে হাজির হওয়ার নোটিশ পাঠিয়েছেন। অথচ এই নামে দুদকে সহকারী পরিচালক পদমর্যাদার কোনো কর্মকর্তা নেই। এভাবে তারা বিভিন্ন লোকের কাছ থেকে আর্থিক সুবিধা আদায় করতেন বলেও মামলার অভিযোগে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/জেবি/ডিডি/এইচএ/২২৩৭ ঘ.