২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সহকারী জজ নিয়োগের প্রাথমিক পরীক্ষা ২৪ সেপ্টেম্বর

১০১ জন সহকারী জজ নিয়োগের প্রাথমিক বাছাই পরীক্ষা আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2010, 02:00 PM

Updated : 25 Aug 2022, 05:23 PM

ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০১ জন সহকারী জজ নিয়োগের প্রাথমিক বাছাই পরীক্ষা আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সোমবার আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত তিন হাজার ১১২ জন প্রার্থী আবেদন করেছে। নাম প্রকাশ না করার শর্তে জুডিশিয়াল সার্ভিস কমিশনের একজন উর্দ্ধতন কর্মকর্তা এ তথ্য জানান। গত ৮ জুলাই থেকে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়। লন্ডন ও নিউইয়র্ক থেকেও প্রার্থীরা আবেদন করেছে বলে জানান তিনি। জুডিশিয়াল সার্ভিস কমিশন সহকারী জজদের নিয়োগ দেবে। বিডিনিউজ টোয়েনিটফোর ডটকম/প্রতিনিধি/জেবি/কেএমএস/১৯৩৫ ঘ.