২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে দু'দলের সংঘর্ষে আহত ৩০

আধিপত্য বিস্তার নিয়ে জেলা শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় সোমবার দুপুরে দু'দলের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2010, 01:11 PM

Updated : 25 Aug 2022, 05:24 PM

মুন্সীগঞ্জ, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তার নিয়ে জেলা শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় সোমবার দুপুরে দু'দলের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। এরমধ্যে সুফিয়া (৫০), রব মিয়া (৩৬), শিরি বানু (৪৫), বানজা খাতুন (৫০), পারভীন আক্তার (৩৫), বিউটি আক্তার (৪৫), রাবেয়া আক্তার (৩০), রুবিয়া আক্তার (৪৫), বিলকিস (৩৫) ও সোহেলকে (২৬) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রথিমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি। এলাকাবাসীর বরাত দিয়ে সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, পূর্ব বিরোধের জেরে দু'পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এরপর স্থানীয় দেলোয়ার ও আক্তার লোকজন নিয়ে প্রতিপক্ষ রমিজ গ্র"পের লোকজনের উপর হামলা চালালে সংঘর্ষ বাধে। এ ঘটনায় রমিজ গ্র"পের সুলতানা বেগম বাদী হয়ে আটজনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেছেন। পরিস্থিতি এখন শান্ত আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০৬ ঘ.