সাভার, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রোববার সন্ধ্যায় সাভারের আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে।
তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা চৌধুরী জানান, আশুলিয়ার জিরাব এলাকায় সন্ধ্যা ৬টার দিকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপ ভ্যানের চালক ও সহকারীর মৃত্যু হয়।
ট্রাকটি আটক করা হলেও এর চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ব্যাপারে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৯ ঘ.
রোববার সন্ধ্যায় আশুলিয়ার জিরাব এলাকায় মিক্সার মেশিন বহনকারী ট্রাকের সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই জন নিহত হয়। পুলিশ তাদের পরিচয় জানতে পারেনি।
bdnews24