২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

ন্যূনতম মজুরি ৫ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2010, 01:29 PM

Updated : 25 Aug 2022, 05:20 PM

গাজীপুর, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ন্যূনতম মজুরি ৫ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। রোববার সকালে গাজীপুর সদরের খাইলকৈর এলাকায় লুনা পোশাক কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে কর্র্তৃপক্ষ সকাল সাড়ে ১১টার দিকে ছুটি ঘোষণা করে বলে পুলিশ জানিয়েছে। জয়দেবপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাজী ইমরান জানান, ছুটি ঘোষণার পর বিক্ষুদ্ধ শ্রমিকরা তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য পাশের এস এ সোয়েটার ও লাক্সমা সোয়েটার কারখানার শ্রমিকদের আহ্বান জানায়। তারা ওই দুটি কারখানায় ঢোকার জন্য ফটকে ধাক্কাধাক্কি এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কারখানা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এএসআই জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/১৯২৪ ঘ.