ঝিনাইদহ, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদর উপজেলার মহিষাকুণ্ডু গ্রাম থেকে শনিবার রাতে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র্যাব।
তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
র্যাব-৬ এর ঝিনাইদহ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আলভী ফেরদৌস খান জানান, মহিষাকুণ্ডু গ্রামের একটি কলাবাগানে চরমপন্থিরা বৈঠক করছে খবর পেয়ে রাত ১২টার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা অস্ত্র ফেলে পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে দু'টি নাইন এমএম পিস্তল, দু'টি সাটার গান, একটি একনালা বন্দুক, চারটি বোমা ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি বলেন, এ অস্ত্র দিয়ে চরমপস্থিরা শহর বা শহরতলীর কোথাও বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮০৬ ঘ.
bdnews24