বগুড়া, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই স্থানে একই সময়ে বিএনপির দুই গ্র"প সভা ডাকায় বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নে রোববার ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ হারুন জানান, বেলা ৩টায় সোনাহাটা স্কুল মাঠে ইউনিয়ন বিএনপি সম্মেলন আয়োজন করেছিল। কিন্তু একই সময়ে তাদের প্রতিপক্ষ গ্র"প ওইস্থানে প্রতিবাদ সভা ডাকে।
তাই সহিংসতা এড়ানোর জন্য সোনাহাটা স্কুল মাঠে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সভাস্থলের চার বর্গ কিলোমিটারের মধ্যে দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে ইউএনও জানান।
ধুনট থানার ওসি মোহাম্মদ ইয়াছিন আলী জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিমগাছী ইউনিয়ন বিএনপি আহ্বায়ক মশিউর রহমান মোল্লা বলেন, তাদের পূর্ব নির্ধারিত সম্মেলনকে ভণ্ডুল করতে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলেক উদ্দিন ও সম্পাদক শফিকুল ইসলাম দুলাও একইস্থানে প্রতিবাদ সভা ডাকেন।
শফিকুল ইসলাম দুলা জানান, নামমাত্র দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে মশিউর রহমান মোল্লাসহ তার লোকজন কমিটি গঠনের পাঁয়তারা করায় প্রতিবাদ সভা ডাকা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৭৫৫ ঘ.
bdnews24