ঢাকা, আগস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজনীতি নিষিদ্ধ করার এখতিয়ার নেই নির্বাচন কমিশনের (ইসি)।
পঞ্চম সংশোধনী বাতিল সংক্রান্ত মামলায় উচ্চ আদালতের রায়ের ভিত্তিতে ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করা প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা।
রোববার নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "এ নিয়ে অগ্রিম কথা বলা হচ্ছে।"
সংবিধানের পঞ্চম সংশোধনী মামলায় আপিল বিভাগের রায় গত মঙ্গলবার প্রকাশিত হয়েছে।
রায়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও তাদের তৎপরতা নিষিদ্ধ থাকা সংক্রান্ত বিধান পুনরুজ্জীবিত করেছে বলে সংবিধান বিশেষজ্ঞরা বলছেন।
এ বিষয়ে আইন মন্ত্রী শফিক আহমেদ শনিবার এক সেমিনারে বলেছেন, "ধর্মভিত্তিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে ইসি।"
সিইসি বলেন, "রাজনৈতিক দল নিষিদ্ধ করবে সরকার বা অন্য কোনো কর্তৃপক্ষ। নির্বাচন কমিশন দল নিষিদ্ধ করবে না। তবে নিবন্ধিত দল নিষিদ্ধ হলে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ইসি তার নিবন্ধন বাতিল করবে।"
"যা বলা হচ্ছে, তা অগ্রিম কথা বলা হচ্ছে।" এমন মন্তব্য করে শামসুল হুদা বলেন, "আমাদের কাছে তো কাগজপত্র আসতে হবে। আমরা তো কোনো রাজনীতির মধ্যে নেই, আমাদের অগ্রিম কথা বলার দরকার নেই। সংবিধানের প্রক্রিয়া অনুযায়ী কনক্রিট সিদ্ধান্ত হলে আমরা ব্যবস্থা নেবো।"
পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় অনুযায়ী সংবিধান সংশোধনে গত ২১ জুলাই সৈয়দা সাজেদা চৌধুরীকে চেয়ারপারসন এবং সুরঞ্জিত সেনগুপ্তকে কো-চেয়ারম্যান করে ১৫ সদস্যের 'সর্বদলীয় সংসদীয় কমিটি' গঠন করা হয়।
সিইসি বলেন, "ওই কমিটি প্রক্রিয়া শেষে সিদ্ধান্ত নেবে। পদ্ধতির মধ্যে এলে তখন নিবন্ধন বাতিল করা হবে।"
আইনমন্ত্রী গত শনিবার বলেন, "রাজনৈতিক দল বা সংঘ করার অধিকার সবারই আছে। কিন্তু ধর্মীয় নামযুক্ত কোনো দল সংবিধান অনুয়ায়ী রাজনীতি করতে পারবে না। ৭২'র সংবিধানের মূল চার নীতি ফিরে আসায় ধর্মভিত্তিক দলগুলো আর রাজনীতি করতে পারবে না।"
সংবিধানের ৩৮ অনুচ্ছেদে বলা হয়েছে, "জনশৃঙ্খলা ও নৈতিকতার স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসংগত বাধা নিষেধ সাপেক্ষে সমিতি বা সংঘ গঠন করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে।"
তবে সংবিধান সংশোধিত হলে এ অনুচ্ছেদে যুক্ত হবে- "তবে শর্ত থাকে যে, রাজনৈতিক উদ্দেশ্যসম্পন্ন বা লক্ষ্যানুসারী কোনো সা
bdnews24