ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির নতুন কমিটি গঠন করা হয়েছে।
নব গঠিত কমিটির সভাপতি হয়েছেন বীরেশ চন্দ্র সাহা এবং সাধারণ সম্পাদক বাবুল দেবনাথ।
শুক্রবার সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গণে কাজল দেবনাথের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যরিস্টার শফিক আহমেদ এবং উদ্বোধক ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত।
কমিটির নতুন সাতজন সহসভাপতি হলেন-সুদেব ধর, জে. এল. ভৌমিক, দ্বীপেন চ্যাটার্জী, সত্যেন্দ্র চন্দ্র ভক্ত, মঙ্গল চন্দ্র ঘোষ, মনীন্দ কুমার নাথ এবং জয়ন্ত কুমার দেব।
যুগ্ম-সাধারণ সম্পাদক তিনজন হলেন নির্মল চ্যাটার্জী, নারায়ন সাহা মনি এবং শ্যামল কুমার রায়।
কোষাধ্যক্ষ কিশোর রঞ্জন মন্ডলসহ মোট ৭১সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এসএএ/১৯৪৩ঘ.
bdnews24