২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

ঝিনাইদহ সদর উপজেলার দোগাছী গ্রামে শনিবার সকালে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হন ১৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2010, 01:19 PM

Updated : 25 Aug 2022, 05:16 PM

ঝিনাইদহ, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদর উপজেলার দোগাছী গ্রামে শনিবার সকালে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হন ১৫ জন। নিহত তোতা মণ্ডল (২৮) এলাকার ফকির মণ্ডলের ছেলে। অহতদের মধ্যে বশির নামের একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এলাকাবাসীর বরাত দিয়ে ঝিনাইদহের পুলিশ সুপারিনটেনডেন্ট মো. রেজাউল করিম জানান, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে দোগাছী গ্রামের ইসহাক জোয়র্দ্দার ও জিন্নাতুল ইসলাম জিন্নাহর মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। সকালে জিন্নাহ সমর্থিত লোকজন ইসহাকের পক্ষের একজনকে মারধর করে। এর জেরে বেলা ১১টার দিকে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয়পক্ষ ঢাল শরকী, রামদা লাঠিসোটা ইটপাটকেল ব্যবহার করে। গ্রামে উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো মামলা হয়নি বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০৮ ঘ.