২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় দুর্ঘটনায় মৃত্যু: অবরোধ-ভাংচুর

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় এক মটরসাইকেল আরোহী মারা গেছেন। আহত হয়েছে আরো দুই আরোহী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2010, 03:59 PM

Updated : 25 Aug 2022, 05:12 PM

সাভার, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় এক মটরসাইকেল আরোহী মারা গেছেন। আহত হয়েছে আরো দুই আরোহী। শুক্রবার সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন কয়েকটি গাড়ি ভাংচুর করে। তারা প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে বলে পুলিশ জানিয়েছে। নিহত মো. রুবেল (২৪) আশুলিয়ার গোরাট এলাকার আব্দুস সাত্তারের ছেলে। আহতরা হলেন- মামুন (২৭) ও মাহমুদ হাসান (১৯)। এর মধ্যে মাহমুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন সাংবাদিকদের জানান, সন্ধ্যা ৭টার দিকে ঢাকা থেকে আসা টাঙ্গাইলগামী মা এন্ট্রারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো-জ-১৪-০৩৩৪) বিপরীতমুখী মটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়। এসআই জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিমুলতলা এলাকায় মহাসড়ক অবরোধ করে। ভাংচুর করে বেশ কয়েকটি যানবাহন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ কর্মকর্তা আরো জানান, বাসটিকে আটক করা হলেও এর চালক পালিয়ে গেছেন। আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৬ ঘ.