২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ

ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকার দাবিতে গাজীপুরে একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2010, 03:59 PM

Updated : 25 Aug 2022, 05:12 PM

গাজীপুর, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকার দাবিতে গাজীপুরে একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। শুক্রবার বিকালে গাজীপুর সদরের ইন্ট্রামেক্স গ্র"প লিমিটেড কারখানায় এ ঘটনার পর এটিসহ চারটি কারখানার শ্রমিকদের ছুটি দিয়ে দেয় কর্তৃপক্ষ। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোয়েব জানান, ন্যূনতম মুজরি পাঁচ হাজার টাকার দাবিতে দুপুরের খাবারের বিরতির পর ইন্ট্রামেক্সের শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। ছুটি দিয়ে দেওয়ার পর তারা ঢাকা-গাজীপুর সড়কে অবস্থান নেয়। এ সময় কিছু শ্রমিক পাশের কলম্বিয়া এ্যাপারেলস কারখানায় ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে কলম্বিয়া এ্যাপারেলস, এসএসটি ও জেনেসিস কারখানার শ্রমিকদের ছুটি দিয়ে দেয় কর্তৃপক্ষ। প্রায় ২০ মিনিট ধরে সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে এসআই সোয়েব জানান। ইন্ট্রামেক্স গ্র"পের মহাব্যবস্থাপক অবসরপ্রাপ্ত মেজর আমিনুল ইসলাম সাংবাদিকদের কাছে দাবি করেন, দুপুরের খাবারের পর কারখানায় এসে নিটিং বিভাগের শ্রমিকরা চলতি মাসের বেতন থেকেই সরকার ঘোষিত মুজুরি দেওয়ার দাবিতে প্রথমে কর্মবিরতি শুরু করে। সরকার ঘোষিত সময়ে ওই মুজরি দেওয়া হবে জানালেও শ্রমিকরা কর্মবিরতি অব্যাহত রাখে এবং বিক্ষোভ শুরু করে। তারা একই ক্যাম্পাসে ওই গ্র"পের ফ্যাশন, সোয়েটার, ওসান টাউজারসহ বিভিন্ন বিভাগের শ্রমিকদের তাদের সঙ্গে যোগ দিতে আহবান জানায়। এ ঘটনায় বিকাল সাড়ে ৩টার দিকে শুক্রবারের জন্য ছুটি ঘোষণা করা হয় বলে কারখানা কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪২ ঘ.