২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাখালীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ভাংচুর

ঘোষিত মজুরি কাঠামোর প্রতিবাদে এবং ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকার দাবিতে শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে রাজধানীর মহাখালীতে বিক্ষোভ করছে তিন সহস্রাধিক পোশাক শ্রমিক। ইতোমধ্যে তারা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে। (বিস্তারিত আসছে)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2010, 05:07 AM

Updated : 25 Aug 2022, 05:14 PM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘোষিত মজুরি কাঠামোর প্রতিবাদে এবং ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকার দাবিতে শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে রাজধানীর মহাখালীতে বিক্ষোভ করছে তিন সহস্রাধিক পোশাক শ্রমিক। ইতোমধ্যে তারা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে। (বিস্তারিত আসছে) গুলশান জোনের পুলিশের সহকারী কমিশনার নুরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৮টার থেকে তাদের এ বিক্ষোভ চলছে। তেজগাঁও শিল্পাঞ্চল থেকে মহাখালী পর্যন্ত এলাকায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিক্ষোভ করছে শ্রমিকরা। শ্রমিকরা ইতিমধ্যেই মহাখালী থেকে সাত রাস্তা পর্যন্ত সড়কে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে জানিয়ে তিনি বলেন, "আমরা এখনো কোনো অ্যাকশানে যাইনি। তাদের বোঝানোর চেষ্টা চলছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এজে/১০৩১ ঘ.