২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মভিত্তিক রাজনীতি বন্ধের আহ্বান মুক্তিযোদ্ধাদের

ধর্ম ভিত্তিক ও মৌলবাদী রাজনীতি চিরতরে বন্ধের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মুক্তিযোদ্ধারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2010, 05:52 PM

Updated : 25 Aug 2022, 05:07 PM

সিলেট, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ধর্ম ভিত্তিক ও মৌলবাদী রাজনীতি চিরতরে বন্ধের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার সিলেট অডিটোরিয়ামে আয়োজিত সিলেট বিভাগীয় মুক্তিযোদ্ধা সমাবেশে এ আহবান জানানো হয়। সমাবেশে সভাপতির বক্তব্যে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান (বীর প্রতীক) বলেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে সারাদেশে মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে সংগঠিত করার কাজ চলছে। বাধা এলে মুক্তিযোদ্ধারা এর দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত রয়েছে। তিনি তালিকাভুক্ত অন্যসব যুদ্ধাপরাধীদের শিগগিরই গ্রেপ্তার করার আহবান জানান। মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানো, প্রতিটি হাসপাতালে মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা শয্যা বরাদ্দ, সব মুক্তিযোদ্ধার জন্য রেশনিং চালু, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যানকে মন্ত্রীর মর্যাদা দেওয়া এবং মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরি কোটা যথাযথভাবে পূরণ করতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। সমাবেশে অন্যান্যের মধ্যে সিলেট সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব (প্রশাসন) এমদাদ হোসেন মতিন, মহাসচিব (কল্যাণ ও পুনর্বাসন) মনিরুল হক, যুগ্ম মহাসচিব শফিকুল হক, ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট জেলা কমিটির মহাসচিব নিজাম উদ্দিন লস্কর ময়না, সাবেক সাংসদ শাহ আজিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৩৪ ঘ.