২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় অপহৃত শিশুর লাশ উদ্ধার

গাইবান্ধায় অপহৃত শিশু তাসিনের (৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2010, 11:20 AM

Updated : 25 Aug 2022, 05:05 PM

গাইবান্ধা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধায় অপহৃত শিশু তাসিনের (৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার সাহা পাড়া ইউনিয়নের খামার পীরগাছা গ্রাম থেকে মঙ্গলবার সকালে সে অপহৃত হয়। তাসিন লক্ষীপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- পীরগাছা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে জাহিদ মিয়া (১৮), মজিবুর রহমানের ছেলে পাভেল মিয়া (২২) ও পার্শ্ববর্তী সোনাইডাঙ্গা গ্রামের বিল্টু মিয়ার ছেলে রুবেল মিয়া (২০)। গাইবান্ধা সদর থানার ওসি আকবর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তাসিনকে তার নানা নজরুল ইসলামের বাড়ি খামার পীরগাছা গ্রাম থেকে অপহরণ করা হয়। অপহরণকারী জাহিদ ওই দিন মোবাইল ফোনে তাসিনের মা নিপা খাতুনের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তারা বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবার রহমানকে জানান। চেয়ারম্যান মোবাইল ফোনের কল লিস্ট থেকে জাহিদকে সনাক্ত করার পর তাকে আটক করা হয়। জাহিদের স্বীকারোক্তি অনুযায়ী তার দুই সহযোগী পাভেল ও রুবেলকে আটক করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়। ওসি জানান, পুলিশের সহায়তায় জাহিদের বাড়ির পিছনের একটি ডোবা থেকে মঙ্গলবার রাত সাড়ে ৩ টার দিকে তাসিনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে অপহরণকারীদের বাড়ি ভাংচুর করেছে। এ ঘটনায় তাসিনের বাবা আমিনুল ইসলাম সদর থানায় বুধবার দুপুরে একটি মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৭১৬ ঘ.