ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শবে বরাত উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রাত পৌনে আটটায় খালেদা জিয়া দলীয় নেতাদের নিয়ে জিয়ার কবরে ফাতেহা পাঠ করেন। জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতও করা হয়।
প্রতিবছর শবে বরাতের রাতে খালেদা জিয়া তার স্বামীর কবর জিয়ারত করেন।
এ সময় দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, সহসভাপতি সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, রিজভী আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, খায়রুল কবির খোকন, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরাফত আলী সুপু, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সদ্য কারামুক্ত সাংসদ শহীদউদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২০০ ঘ.
bdnews24