২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি সমর্থকের হামলায় আ'লীগ কর্মী নিহত

পাবনার সাঁথিয়া উপজেলায় বিএনপি সমর্থকের হামলায় এক আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2010, 12:58 PM

Updated : 25 Aug 2022, 05:01 PM

পাবনা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার সাঁথিয়া উপজেলায় বিএনপি সমর্থকের হামলায় এক আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার করমজা সিএন্ডবি বাজারে এ হামলা হয়। নিহত সাদ্দাম হোসেন (২৫) এলাকার তৈয়ব আলীর ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগ কর্মী বলে পুলিশ জানায়। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ বিএনপি কর্মী মিন্টু (২৫) ও রফিকুল ইসলাম (৩২) নামে দু'জনকে গ্রেপ্তার করেছে। সাঁথিয়া থানার ওসি এসএম ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিএন্ডবি বাজারের কিছু খাস জমি নিয়ে স্থানীয় বিএনপি নেতা ওয়াহেদ আলীর সঙ্গে আওয়ামী লীগ কর্মী তৈয়ব আলীর বিরোধ চলছিল। এর জেরে রাত সাড়ে ৮টার দিকে ওয়াহেদ আলীর সমর্থক মিন্টু ও রফিকুলসহ কয়েকজন সাদ্দাম হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় করমজা ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি ওয়াহেদ আলীসহ কয়েকজনকে আসামি করে সাঁথিয়া থানায় মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫০ ঘ.