নীলফামারী, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিন দফা দাবিতে নীলফামারীর সার ডিলাররা মঙ্গলবার থেকে অনির্দিষ্টকাল ইউরিয়া সার উত্তোলন বন্ধ করে দিয়েছে।
দিনাজপুরের পাবর্তীপুর বাফার গুদাম থেকে নিুমানের ইউরিয়া সার সরবরাহ বন্ধ, যমুনা সার কারখানায় উৎপাদিত সার সরবরাহ ও নীলফামারীতে বাফার গুদাম স্থাপনের দাবিতে ডিলাররা এই ধর্মঘট ডেকেছে।
নীলফামারী শাখা বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার সাংবাদিকদের জানান, চীন থেকে আমদানি করা নিুমানের ইউরিয়া সার পার্
bdnews24