ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে মন্ত্রীদের দপ্তরের নাম মঙ্গলবার সংশোধন করা হয়েছে।
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা হারুন উর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে ওয়েবসাইটে মন্ত্রীদের দপ্তরের নাম সংশোধন করা হয়েছে।"
সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে 'তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে বিভ্রান্তি' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
ওয়েবসাইটে মন্ত্রীদের দপ্তরের নামের তালিকা সংশোধন করা হলেও মঙ্গলবার পর্যন্ত সচিবদের দপ্তরের নাম হালনাগাদ করা হয়নি।
এ ব্যাপারে হারুন উর রশীদ বলেন, "ওনাদের (সচিব) দপ্তরের নামের তালিকাও কয়েকদিনের মধ্যে সংশোধন করা হবে। পাশাপাশি অধিদপ্তরের ওয়েবসাইট আরো সুন্দর ও আকর্ষণীয় করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/১৭৫৭ ঘ.
bdnews24