২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ সাশ্রয়ী পদক্ষেপ নিতে ডিসিদেরকে পরামর্শ

বিদ্যমান পরিস্থিতিতে দেশে বিদ্যুৎ সরবরাহ বাড়াতে সরকারের পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন জেলা প্রশাসকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2010, 09:13 AM

Updated : 25 Aug 2022, 05:02 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যমান পরিস্থিতিতে দেশে বিদ্যুৎ সরবরাহ বাড়াতে সরকারের পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন জেলা প্রশাসকরা। এ অবস্থায় জনগণকে সম্পৃক্ত করে বিদ্যুৎ সাশ্রয়ী নানা পদক্ষেপ নিতে জেলা প্রশাসকদের (ডিসি) পরামর্শ দিলেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলনে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এর আগে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক করেন তৌফিক ইলাহী। তিনি জানান, জেলা প্রশাসকরা বিদ্যুৎ সরবরাহ বাড়ানো, সৌর বিদ্যুৎ ও জিও থার্মাল প্রকল্প গ্রহন, বড় পুকুরিয়া কয়লা খনি এলাকার পুনর্বাসন তরান্বিত করা, রেন্টাল ও অন্যান্য প্রকল্প চালুসহ বিভিন্ন দাবি উপস্থাপন করেন। জ্বালানি ও বিদ্যুৎ খাতে সরকারের পরিকল্পনার তথ্য তুলে ধরে জেলা প্রশাসকদের আশ্বস্ত করা হয়েছে জানিয়ে জ্বালানি উপদেষ্টা বলেন, "২০০০ মেগাওয়াট বিদ্যুৎ প্ল্য