২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পবিত্র শবে বরাত আজ

বছর ঘুরে ফিরে এসেছে পবিত্র শবে বরাত। মঙ্গলবার রাত এই 'শবে বরাত'-এর রাত। মুসলমানদের কাছে এই রাত মহিমান্বিত রাত বা ভাগ্য রজনী হিসেবে পরিচিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2010, 06:27 AM

Updated : 25 Aug 2022, 05:03 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বছর ঘুরে ফিরে এসেছে পবিত্র শবে বরাত। মঙ্গলবার রাত এই 'শবে বরাত'-এর রাত। মুসলমানদের কাছে এই রাত মহিমান্বিত রাত বা ভাগ্য রজনী হিসেবে পরিচিত। মঙ্গলবার সন্ধ্যা অর্থাৎ মাগরিবের নামাজের পর থেকেই মসুল্লিরা মসজিদে মসজিদে ইবাদত-বন্দেগী শুরু করবেন। নফল নামাজ আদায়, মিলাদ মাহফিল, জিকির, আসকার, ওয়াজ ও দোয়া মাহফিল, কবর জিয়ারতের মধ্য দিয়ে ধর্মপ্রান মুসলমানরা রাতটি অতিবাহিত করবেন। শবে বরাত উপলক্ষে মুসলমানদের ঘরে ঘরে রুটি-হালুয়া এবং বিশেষ খাবারও তৈরি করা হয়। শবে বরাত-এর রাত সৌভাগ্য ও উৎসবের রাত। এ রাতে মহান আল্লাহ রাব্বুল আ'লামীন মানুষের জন্য আগামী এক বছরের ভাগ্য নির্ধারণ করে থাকেন। সেজন্য মুসলমানদের কাছে এই রাতের গুরুত্ব ও তাৎপর্য সমধিক। শবে বরাত উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মিলাদ মাহফিল, ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা, আরামবাগ বারে রহমত ও গুলশানে গাউছুল আজম কমপ্লেক্সে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা, মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি রয়েছে। শবে বরাত উপলক্ষে বুধবার সরকারি অফিস-আদালত, বানিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহে ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার কোনো সংবাদপত্র প্রকাশ হবে না। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া পৃথক পৃথক বানীতে মুসলিম উম্মাহর প্রতি অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১২১৭ ঘ.