২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার ঘটনায় আটককৃত থানা থেকে পালিয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক এক ব্যক্তি থানা হাজত থেকে পালিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2010, 05:41 PM

Updated : 25 Aug 2022, 04:54 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক এক ব্যক্তি থানা হাজত থেকে পালিয়ে গেছে। সোমবার বিকালে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। পালিয়ে যাওয়া এই ব্যক্তি হলেন- রঞ্জু মিয়া (৪২)। তাকে আখাউড়া উপজেলার মোগড়া বাজার এলাকা থেকে সকালে আটক করা হয়। আখাউড়া থানার ওসি বেলায়েত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রঞ্জু হাজতখানার চালার টিন সরিয়ে পালিয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান। আখাউড়ার মোগড়া গ্রামের নান্নু মিয়া জানান, মোগড়া বাজারের পাশের একটি জমি থেকে সকালে আমির হোসেন (৩২) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্বার করে পুলিশ। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ রঞ্জু মিয়াকে আটক করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩১১ ঘ.