২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিত্যপণ্যের দাম না কমালে ঘেরাও: চেম্বার

সাতদিনের মধ্যে চিনিসহ নিত্যপণ্যের দাম না কমালে দশটি শিল্প গ্র"পের ব্যবসা প্রতিষ্ঠান, কারখানা ও গুদাম ঘেরাও করার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2010, 02:30 PM

Updated : 25 Aug 2022, 04:51 PM

চট্টগ্রাম, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতদিনের মধ্যে চিনিসহ নিত্যপণ্যের দাম না কমালে দশটি শিল্প গ্র"পের ব্যবসা প্রতিষ্ঠান, কারখানা ও গুদাম ঘেরাও করার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। রোববার চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে 'অসাধু ব্যবসায়ীদের থেকে জনসাধারণের ভোগান্তি লাঘবে করণীয়' শীর্ষক এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সরকারদলীয় সাংসদ এম এ লতিফ। এই দশটি শিল্প প্রতিষ্ঠান হলো- আবুল খায়ের গ্র"প, টিকে গ্র"প, পিএইচপি গ্র"প, মাসুদ অ্যান্ড ব্রাদার্স, সিটি গ্র"পের প্রতিষ্ঠান সিটি সুগার রিফাইনারি, মেঘনা গ্র"পের প্রতিষ্ঠান ইউনাইটেড সুগার মিল, আবদুল মোমেন লিমিটেডের মালিকানাধীন এ এম সুগার রিফাইনারি লিমিটেড, দেশবন্ধু সুগার মিল, পার্টেক্স রিফাইনারি এবং এস আলম সুগার মিল। চিনির দাম বাড়ানোর সিটি সুগার রিফাইনারি, ইউনাইটেড সুগার মিল, এ এম সুগার রিফাইনারি লিমিটেড, দেশবন্ধু সুগার মিল, পার্টেক্স রিফাইনারি ও এস আলম সুগার মিলকে দায়ী করেছেন চেম্বার নেতা। তিনি বলেন, "এক সপ্তাহে কেজিপ্রতি চিনির দাম ১০ টাকা বাড়িয়েছেন তারা। শিল্প কারখানা বাঁচানোর জন্য সরকার থেকে শুল্কমুক্ত আমদানি সুবিধা নেওয়ার পরও তারা দাম বাড়ান।" এছাড়া চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর জন্য চারটি শিল্প গ্র"পকে দায়ী করেছেন আওয়ামী লীগের সাংসদ লতিফ। এর জন্য বাণিজ্য মন্ত্রণালয়কেও দায়ী করে তিনি বলেন, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) একটি অকার্যকর প্রতিষ্ঠান। এখানকার আমলারা কিছুই করতে পারে না। তাদের কারণেই রমজানে অসাধু মুনাফাখোররা সুযোগ পেয়েছে। তারা আগে থেকে প্রস্তুতি নিলে ৩৫ টাকার চিনি ৫০ টাকা হয় না। সভায় আমাদানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের মধ্যে ১৩ জন ব্যবসায়ী নেতা বক্তব্য রাখেন। দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই পরিচালক এস এম নুরুল হক বলেন, পাইকারি বাজারে সরবরাহ আদেশ (ডিও) প্রথার কারণে ভোগ্যপণ্যের দাম বেড়ে যাচ্ছে। এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুব আলম বলেন, ব্যবসায়ীরা নৈতিক অবস্থানে থেকে ব্যবসা করলে বাজারে এমন অস্থির পরিস্থিতি তৈরি হতো না। এ মুহূর্তে সরকার বাজারে চিনি ছাড়লে বাজার অস্থির হওয়ার সুযোগ কমে আসবে বলেও মন্তব্য করেন তিনি। রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ পর্যাপ্ত উল্লেখ করে ব্যবসায়ী নেতারা বলেন, বর্তমান বিশ্ববাজারে পণ্যের দাম বাড়েনি, শুল্কও বাড়ানো হয়নি। এরপরও কিছু ব্যবসায়ীর অতি লোভের কারণে দাম বেড়ে যাচ্ছে। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে রমজানে ভতুর্কি দিয়ে পণ্য বিক্রি করবে বলে সভায় চেম্বার নেতারা জানান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- চেম্বারের সিনিয়র সহ-সভাপতি এম এ সালাম, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদ, চট্টগ্রাম দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ছালামত আলী প্রমুখ। সভায় চেম্বারের পরিচালক, আমদানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/ডিডি/এমএসবি/২০২৯ ঘ.