মৌলভীবাজার, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিখোঁজ হওয়ার দুদিন পর মৌলভীবাজারের মনু নদী থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার দুপুরে কুলাউড়া উপজেলার শুকনাদি গ্রামে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহতের নাম- সালেক মিয়া (১৮)। তিনি উপজেলার শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের ওয়াছির আলীর ছেলে।
কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বৃহস্পতিবার সালেক বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি। রোববার দুপুরে নদীতে তার ক্ষত বিক্ষত লাশ দেখতে পেয়ে গ্রামবাসী পুলিশে খবর দেয়।
এআই জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সালেকের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২০২০ ঘ.
bdnews24