২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনবসতিতে হরিণ পালনে নীতিমালা হচ্ছে

জনবসতিতে হরিণ লালন-পালনের জন্য কম ফি-র লাইসেন্সের সুযোগ রেখে একটি নীতিমালা করতে যাচ্ছে সরকার। মঈনুল হক চৌধুরীর প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2010, 01:55 PM

Updated : 25 Aug 2022, 04:51 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনবসতিতে হরিণ লালন-পালনের জন্য কম ফি-র লাইসেন্সের সুযোগ রেখে একটি নীতিমালা হচ্ছে। 'বাংলাদেশ হরিণ লালন-পালন নীতিমালা ২০১০'র খসড়া গত বছরের শেষ দিকে তৈরি হওয়ার পর তা এখন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তবে এ নীতিমালা দেশে সহজলভ্য চিত্রা হরিণের জন্যই শুধু প্রযোজ্য হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ২০০৫ সাল থেকে চিত্রা হরিণ শিকার নিষিদ্ধ রয়েছে। প্রধান বন সংরক্ষক মো. আব্দুল মোতালেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হরিণ লালন-পালন নীতিমালাটি মন্ত্রণালয়ের চূড়ান্ত হওয়ার অপেক্ষায় রয়েছে। তা প্রণীত হলে লাইসেন্সধারীরা হরিণ পালনের সুযোগ পাবে। সেইসঙ্গে বিষয়টি বন বিভাগের নজরদারিতেও থাকবে।" বন ও পরিবেশ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী হরিণ লালন-পালনের জন্য উপযুক্ত শর্ত পূরণ করে সংশ্লিষ্ট ব্যক্তিকে বন বিভাগ থেকে লাইসেন্স নিতে হবে। এজন্যে লাইসেন্স ফি ধরা হয়েছে পাঁচশ' টাকা। এরপর প্রতিটি হরিণের জন্য প্রাথমিকভাবে একশ' টাকা করে পজেশন ফি দিতে হবে। পরবর্তী প্রতি বছর একশ' টাকায় তা নবায়ন করা যাবে। নিঝুম দ্বীপের বনাঞ্চল থেকে অতিরিক্ত হরিণ সরানোর সিদ্ধান্ত হলে নীতিমালার আলোকে জনবসতিতে হরিণ লালনের সুযোগ কাজে লাগবে জানিয়ে মোতালেন বলেন, "অনুমোদন পেলে সবাই হরিণ লালন-পালনে যত