২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘোড়াশালে আরেকটি বিদ্যুৎ ইউনিট বন্ধ

নরসিংদীর ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের আরেকটি ইউনিট বন্ধ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2010, 12:47 PM

Updated : 25 Aug 2022, 04:52 PM

নরসিংদী, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নরসিংদীর ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের আরেকটি ইউনিট বন্ধ হয়ে গেছে। এ নিয়ে ৯৫০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটির ৬টি ইউনিটের মধ্যে বন্ধ হয়েছে ৩টি ইউনিট। শনিবার রাতে যান্ত্রিক ত্র"টির কারণে ২১০ মেগাওয়াট ক্ষমতার ৪ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন কেন্দ্রের সহকারী প্রধান প্রকৌশলী আর পি রায়। গত ১৮ জুলাই রাতে টারবাইন জেনারেটরে আগুন গেলে ২১০ মেগাওয়াট ক্ষমতার ৬ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ যায়। যান্ত্রিক ত্র"টি কারণে ৫৫ মেগাওয়াট ক্ষমতার ২ নম্বর ইউনিটটি প্রায় তিনমাস ধরে বন্ধ রয়েছে। অপরদিকে চালু থাকা অপর ৩টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে নেমে এসেছে বলে কেন্দ্রের কর্মকর্তারা জানান। তবে কি কারণে উৎপাদন কমে গেছে সে ব্যাপারে তারা কিছু বলেননি। সহকারী প্রকৌশলী আর পি রায় জানান, ৪ নম্বর ইউনিটের ত্র"টির বিষয়টি দেখার জন্য ঢাকা থেকে বিশেষজ্ঞরা আসবেন। তারা আসার পর মেরামতের কাজ শুরু হবে। মেরামত হয়ে গেলে আজই (রোববার) ইউনিটটি চালু হতে পারে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বিশেষজ্ঞরা এসে পৌঁছাননি বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩২ ঘ.